চার গ্রেটের পাশে জয়সওয়াল

চার গ্রেটের পাশে জয়সওয়াল

ভারতের তরুণ তারকা যশস্বী জয়সওয়ালকে লম্বা রেসের ঘোড়া হিসেবে ধরা হয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে নিজেকে আরেকবার প্রমাণ করলেন। দায়িত্বশীল ব্যাটিংয়ে টেস্ট ক্রিকেটে আরেকটি সেঞ্চুরি তুলে বসলেন জাভেদ মিয়াঁদাদ, গ্রায়েম স্মিথ, অ্যালিস্টার কুক ও কেন উইলিয়ামসনের পাশে।

বয়সের ঘর ২৪ পেরোনোর আগে এরা সবাই টেস্টে ছুঁয়েছেন সাত শতক। এই চারজনের উপরে আছেন কেবল ডন ব্র্যাডম্যান (১২টি), ভারতীয় ব্যাটিং গ্রেট শচিন টেন্ডুলকার (১১টি) ও ওয়েস্ট ইন্ডিজ গ্রেট গ্যারি সোবার্স (৯টি)।

বিজ্ঞাপন

২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্ট অভিষেক হয় জয়সওয়ালের। তার অভিষেকের পর টেস্ট ওপেনারদের মধ্যে তার চেয়ে বেশি সেঞ্চুরি করতে পারেননি কেউ; দ্বিতীয় সর্বোচ্চ চারটি শতক পেয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট।

টেস্ট অভিষেকেই ১৭১ রানের ইনিংস উপহার দেন জয়সওয়াল। তার সেঞ্চুরি ছোঁয়া সাত ইনিংসের মধ্যে দুটি দ্বিশতক, ইংল্যান্ডের বিপক্ষে ২০৯ ও অপরাজিত ২১৪। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়সোয়াল সেঞ্চুরিটি করেন ১৪৫ বলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন