জিম্বাবুয়ের দারুণ সূচনা

জিম্বাবুয়ের দারুণ সূচনা

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে দারুণ সূচনা পেয়েছে জিম্বাবুয়ে। এই রিপোর্ট লেখার সময় উদ্বোধনী জুটিতে ৬০ রান তোলেছে আফ্রিকান দলটি।

শুরু থেকেই ওয়ানডে মেজাজি ব্যাটিং করছে জিম্বাবুয়ে। বাংলাদেশের তিন পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদদের বিরুদ্ধে সাবলীল ব্যাটিং করছেন অতিথিদের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। এর আগে ইনিংসের ১০ ওভারেই দলীয় ফিফটি পূর্ণ করে জিম্বাবুয়ে। বেনেট ৩৪ ও কারান ১৬ রান নিয়ে ব্যাট করছেন।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন