কবে মাঠে গড়াবে ফিনালিসিমা?

কবে মাঠে গড়াবে ফিনালিসিমা?

ব্যস্ত সূচির কারণে ফিনালিসিমার দ্বিতীয় সংস্করণ মাঠে গড়ানো নিয়ে কিছুটা শঙ্কা ছিল। অবশেষে কেটে কেছে শঙ্কার কালো মেঘ। আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নদের লড়াইয়ের জন্য সময় চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা (ফিফা)।

সবশেষ কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে ইউরোর গত আসরের চ্যাম্পিয়ন স্পেন। নিয়ম অনুযায়ী, আসন্ন ফিনালিসিমায় মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটি হবে ২০২৬ সালের মার্চে। এমনটাই জানিয়েছে ইলাস্ট্রেটেড, টিওয়াইসি স্পোর্টস, এএসের মতো প্রচারমাধ্যমগুলো।

বিজ্ঞাপন

এই বিষয়ে একমত হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া এবং স্প্যানিশ ফুটবলের (আরএফইএফ) প্রধান রাফায়েল লুজান। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। ম্যাচটির তারিখ এবং ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। ওই প্রতিবেদনে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দুই দলের মধ্যকার লড়াইটি হবে ১৭ থেকে ২৫ মার্চের মধ্যে। এই বিষয়েও সম্মতি আছে তাপিয়া ও লুজানের।

ফিনালিসিমার প্রথম আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালের জুনে ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচে ইতালিকে পাত্তা না দিয়ে ৩-০ গোলে হারায় লিওনেল স্কালোনির শিষ্যরা। এবারো ম্যাচটি আয়োজনের দৌঁড়ে এগিয়ে আছে ইংল্যান্ডের ঐতিহাসিক ভেন্যুটি। তালিকায় আছে কাতার এবং সৌদি আরবের ভেন্যুও নামও। ভেন্যু যেখানেই হোক- আর্জেন্টিনা ও স্পেনের লড়াই যে উত্তাপ ছড়াবে সেটা বলার অপেক্ষা রাখে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন