সিলেট টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১২ রান করে আউট হন সাদমান ইসলাম অনিক। দ্বিতীয় ইনিংসেও তার কাছ থেকে ভালো কিছু পেল না বাংলাদেশ। এ যাত্রায় আরও বেশি হতাশ করলেন সাদমান।
প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয় জিম্বাবুয়ে। তাই ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য দ্বিতীয় ইনিংসে দারুণ শুরুর দরকার ছিল বাংলাদেশের জন্য। কিন্তু সাদমানের বিদায়ে সেটা সম্ভব হলো না।
বিজ্ঞাপন
ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের চতুর্থ ওভারে শন উইলিয়ামসের হাতে ক্যাচ দেন সাদমান। সাজঘরে ফেরার আগে ১০ বলের মোকাবেলায় মাত্র ৪ রান করেন এই বাঁহাতি ব্যাটার। বাউন্ডারি থেকে ওই ৪ রান করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

