উইকেটশুন্য সেশন, চাপে বাংলাদেশ

উইকেটশুন্য সেশন, চাপে বাংলাদেশ

সিলেট টেস্টে চতুর্থ দিনের প্রথম সেশনে ২ উইকেট পেয়েছিল বাংলাদেশ। ২ স্পিনারের পাওয়া ওই ২ উইকেটর পর ধারণা করা হচ্ছিল, উইকেট ধীরে ধীরে স্পিনারদের জন্য সহায়ক হয়ে উঠছে। তবে দ্বিতীয় সেশনে বাংলাদেশি স্পিনারদের হতাশ করেছেন কাভেম হজ এবং কেভিন উইকহ্যাম।

বিজ্ঞাপন

পুরো দ্বিতীয় সেশনে ২৮ ওভার বোলিং করে একটি উইকেটও হারায়নি উইন্ডিজ। উইকহ্যাম-হজ মিলে এই সেশনে যোগ করেছেন ১৩১ রান। দুজনের জুটির রান এখন ১৪০। সেঞ্চুরি থেকে ৭ রান দূরে আছেন হজ, ৬৩ রানে অপরাজিত উইকহ্যাম।

দ্বিতীয় সেশন শেষে উইন্ডিজের রান ২ উইকেটে ২৫৯। সফরকারীদের লিড এখন ২২৯ রানের।

এর আগে চতুর্থ দিন বাংলাদেশ প্রথম উইকেট পায় তাইজুল ইসলামের হাত ধরে। উইন্ডিজের দলীয় ৮৫ রানের মাথায় জশুয়া ডি সিলভকে এলবিডব্লিউ করেন তিনি।

প্রথম উইকেট পাওয়ার পর ১০ রানের মাথায় ব্রেন্ডন কিংয়ের উইকেটও পেতে পারতেন তাইজুল। তবে শর্ট কাভারে ক্যাচটা তালুবন্দী করতে পারেননি তাওহীদ হৃদয়।

তবে কিংয়ের উইকেট পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। উইন্ডিজের দলীয় ১১৯ রানে মেহেদী হাসান মিরাজ স্লিপে শান্তর ক্যাচে পরিণত করেন কিংকে।

প্রথম ইনিংসে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮৬ রান করে ৩০ রানের লিড নেয় বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন