সিলেট টেস্টে হতাশার এক দিন কাটাল বাংলাদেশ।ম্যাচের চতুর্থ দিন আগের দিনের ৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩৪৫ রান করেছে সফরকারীরা। বাংলাদেশের সামনে লিড দাঁড়িয়েছে ৩১৫ রানের। তাওহীদ হৃদয়ের অনবদ্য ডাবল সেঞ্চুরির পরেও সিলেট টেস্টে অস্বস্তিকর অবস্থায় বাংলাদেশ।
রোববার দিনের প্রথম সেশন থেকেই দাপুটে পারফর্ম করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনে ২ উইকেট নিয়ে স্পিনাররা কিছুটা আশা দেখালেও শেষ ২ সেশনে মাত্র ১ উইকেট পেয়েছে বাংলাদেশ। ফলে ম্যাচে বাংলাদেশের জয় এখন অনেকটাই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এর আগে চতুর্থ দিন বাংলাদেশ প্রথম উইকেট পায় তাইজুল ইসলামের হাত ধরে। উইন্ডিজের দলীয় ৮৫ রানের মাথায় জশুয়া ডি সিলভকে এলবিডব্লিউ করেন তিনি।
প্রথম উইকেট পাওয়ার পর ১০ রানের মাথায় ব্রেন্ডন কিংয়ের উইকেটও পেতে পারতেন তাইজুল। তবে শর্ট কাভারে ক্যাচটা তালুবন্দী করতে পারেননি তাওহীদ হৃদয়।
তবে কিংয়ের উইকেট পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। উইন্ডিজের দলীয় ১১৯ রানে মেহেদী হাসান মিরাজ স্লিপে শান্তর ক্যাচে পরিণত করেন কিংকে।
প্রথম ইনিংসে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮৬ রান করে ৩০ রানের লিড নেয় বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে একটি উইকেটও পায়নি বাংলাদেশ। ২৮ ওভার নির্বিঘ্নে ব্যাট করে পার করেছেন কেভিন উইকহ্যাম এবং কাভেম হজ।
অনবদ্য ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন হজ। টেস্টে এটি তার তৃতীয় সেঞ্চুরি।
অভিষিক্ত উইকহ্যাম প্রথম ইনিংসের পর এবারও ফিফটির দেখা পেয়েছে। তৃতীয় সেশনে তাকে আউট করেছেন তাইজুল ইসলাম। ৭৮ রান করে ফিরেছেন হজ। তবে হজ ১৪০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। হজকে সঙ্গ দেয়া আমির জাঙ্গু ২০ রানে অপরাজিত আছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

