জতার নামে অর্থ আত্মসাৎ

জতার নামে অর্থ আত্মসাৎ

পর্তুগাল ও লিভারপুলের প্রয়াত ফরোয়ার্ড দিয়েগো জতার নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ‘দিয়োগো জতা ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠান প্রয়াত এই ফুটবলারের নামে ওয়েবসাইট খুলে বিরাট অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে।

হাতিয়ে নেওয়া অর্থের পরিমান ৬৪ হাজার ২৫০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭৮ লাখ ৪০ হাজার টাকা। অথচ এ বিষয়ে অজ্ঞাত জতার পরিবার। ইংল্যান্ডের তহবিল সংগ্রহের নিয়ন্ত্রক সংস্থা ফান্ড রেইজিং রেগুলেটর জানিয়েছে, এটা অসাধু চক্রের কাজ।

বিজ্ঞাপন

অথচ এ ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষ এবং জোতার পরিবার কিছুই জানত না বলে দাবি করেছে দ্য টেলিগ্রাফ। ব্রিটিশ সংবাদমাধ্যমটি অনুসন্ধানের পর নিশ্চিত হয়েছে, এই ফাউন্ডেশন সম্পূর্ণ ভুয়া এবং এর সঙ্গে লিভারপুল ও জোতার পরিবারের কোনো সম্পর্ক নেই। এমনকি সংস্থাগুলোর কেউই ফাউন্ডেশনটির সঙ্গে যুক্ত নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন