ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ এখন অনিশ্চিত। তবে হকিতে মুখোমুখি হতে যাচ্ছে চির বৈরী দুই প্রতিবেশী দেশ। সে আবার ভারতের মাটিতে। পাঁচ মাস পরই হবে তাদের দ্বৈরথ। জুনিয়র বিশ্বকাপ হকিতে ভারত-পাকিস্তান রয়েছে একই গ্রুপে।
আগামী নভেম্বর-ডিসেম্বরে তামিলনাড়ুতে বসতে যাচ্ছে ছোটদের হকি বিশ্বকাপ। পুল ‘বি’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো- সুইজারল্যান্ড ও চিলি। সুইজারল্যান্ডের লুসানেতে গতকাল শনিবার টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। ছয়টি গ্রুপের প্রতিটিতে চারটি করে দল লড়াই করবে।
তামিলনাড়ুর চেন্নাই ও মাদুরাইয়ে হবে জুনিয়র হকির এ বৈশ্বিক আসর। এবার জুনিয়র হকি বিশ্বকাপের পরিধি বেড়েছে। এই প্রথম ২৪টি দল অংশ নেবে টুর্নামেন্টে। পুল ‘এ’-তে আছে জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কানাডা, আয়ারল্যান্ড। পুল ‘সি’-তে রয়েছে আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, জাপান ও চীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

