তারেক রহমান সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পদাধিকারবলে তিনি বিওএ’র প্রধান পৃষ্ঠপোষক হওয়ায় অলিম্পিক পরিবার গর্বিত।
প্রেস বিজ্ঞপ্তিতে বিওএ জানিয়েছে, তারেক রহমানের এই বিজয়ে জাতি তার নেতৃত্বের প্রতি গভীর আস্থার প্রতিফলন ঘটিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, তার প্রজ্ঞাময় দিকনির্দেশনায় বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও শক্তিশালী এবং বেগবান হবে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ক্রীড়া উন্নয়ন, দেশব্যাপী অলিম্পিক মূল্যবোধ এবং অলিম্পিক আন্দোলন ছড়িয়ে দিতে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশাবাদী যে, সরকারের অব্যাহত সহায়তা ও পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সাফল্য আরও বিস্তৃত ও সমৃদ্ধ হবে। দেশের ক্রীড়াঙ্গণকে আরো গতিশীল ও সাফল্যমন্ডিত করতে সম্প্রীতির সাথে কাজ করতে বিওএ বদ্ধপরিকর।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এর সফল ও গৌরবময় যাত্রা কামনা করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

