চারদিকে এখন খুশি আর আনন্দ। সারা দুনিয়ায় যেন চলছে উৎসবের আমেজ। ঈদুল ফিতরের ছুটিতে মজেছেন সবাই। ঈদের খুশির মাত্রা বাড়িয়ে দিতে নাচ, গান, নাটক, সিনেমা আর ম্যাগাজিন অনুষ্ঠানের সঙ্গে থাকছে ফুটবল ও ক্রিকেটের রোমাঞ্চ। ঈদের ছুটিতে এত এত ম্যাচ থাকছে যে, টিভির পর্দা কিংবা অনলাইন থেকে যেন চোখ সরানোর উপায় নেই ক্রীড়াপ্রেমীদের। তাই তো সরাসরি মাঠের খেলায় বুঁদ হওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন অনেকে। যারা এখনো প্ল্যান করে উঠতে পারেননি, তারাও জমিয়ে খেলা উপভোগ করার পরিকল্পনা করতে পারেন। খেলা পাগলদের জন্য ঈদের ছুটিতে টিভি বা অনলাইনে যত ম্যাচ থাকছে, তা নিয়ে আজকের এ আয়োজন-
রোববার (৩০/০৩/২০২৫)
টিভির পর্দায় রোববার থাকছে টি-টোয়েন্টি ক্রিকেটের রোমাঞ্চ। চার-ছক্কার রান উৎসবের উন্মাদনায় মাততে ক্রীড়া অনুরাগীদের জন্য মাঠে গড়াবে আইপিএলের দারুণ দুটি ম্যাচ। লা লিগায় বার্সেলোনা নিজেদের মাঠে স্বাগত জানাবে জিরোনাকে। আর এফএ কাপে বোর্নমাউথের আতিথ্য নেবে ম্যানচেস্টার সিটি। দর্শকদের মন ভরাতে ইন্টার মিলান ও এসি মিলানও এ দিন খেলবে নিজেদের আলাদা আলাদা ম্যাচ।
ক্রিকেট
আইপিএল ২০২৫
দিল্লি-হায়দরাবাদ
সরাসরি, বিকাল ৪টা
রাজস্থান-চেন্নাই
সরাসরি, রাত ৮টা
স্টার স্পোর্টস ১
ফুটবল
লা লিগা
গেতাফে-ভিয়ারিয়াল
সরাসরি, সন্ধ্যা ৬টা
বার্সেলোনা-জিরোনা
সরাসরি, রাত ৮টা ১৫ মিনিট
ভ্যালেন্সিয়া-মায়োর্কা
সরাসরি, রাত ১০টা ৩০ মিনিট
অ্যাথলেতিক বিলবাও-অসাসুনা
সরাসরি, রাত ১০টা ৩০ মিনিট
রিয়াল বেটিস-সেভিয়া
সরাসরি, রাত ১টা
জিএক্সআর ওয়ার্ল্ড, বেট৩৬৫
এফএ কাপ
প্রেস্টন নর্থ এন্ড-অ্যাস্টন ভিলা
সরাসরি, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
বোর্নমাউথ-ম্যানসিটি
সরাসরি, রাত ৯টা ৩০ মিনিট
সনি টেন ২, সনি লাইভ
বুন্দেসলিগা
ফ্রেইবুর্গ-ইউনিয়ন বার্লিন
সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
বরুশিয়া ডর্টমুন্ড-মেইঞ্জ
সরাসরি, রাত ৯টা ৩০ মিনিট
সনি টেন ১, সনি লাইভ
ইতালিয়ান সেরি এ
ক্যালিয়ারি-মনজা
সরাসরি, বিকাল ৪টা ৩০ মিনিট
ফিওরেন্তিনা-আটালান্টা
সরাসরি, সন্ধ্যা ৭টা
ইন্টার মিলান-উদিনেস
সরাসরি, রাত ১০টা
নাপোলি-এসি মিলান
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
জিএক্সআর ওয়ার্ল্ড, বেইন স্পোর্টস
ফরাসি লিগ ওয়ান
তুলো-ব্রেস্ত
সরাসরি, সন্ধ্যা ৭টা
লে হাভ্রে-নন্তেস
সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট
অক্সারে-মন্তেপেলিয়ার
সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট
অ্যাঙ্গার্স-রেঁনে
সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট
লিল-লেন্স
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
জিএক্সআর ওয়ার্ল্ড, বেট৩৬৫
স্কটিশ প্রিমিয়ারশিপ
রস কাউন্টি-ডান্ডি ইউনাইটেড
সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২
ইন্ডিয়ান সুপার লিগ
নর্থইস্ট ইউনাইটেড-জামশেদপুর
সরাসরি, রাত ৮টা
স্টার স্পোর্টস ৩ এশিয়া
আই লিগ
নামধারি-বেঙ্গালুরু
সরাসরি, দুপুর ২টা ৩০ মিনিট
চার্চিল ব্রাদার্স-ইন্টার কাশি
সরাসরি, বিকাল ৫টা
গোকুলাম-শ্রীনিদি ডেকান
সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
সনি টেন ১/২/৫, সনি লাইভ
সোমবার (৩১/০৩/২০২৫)
আইপিএলে সোমবার মুম্বাই খেলবে কলকাতার বিপক্ষে। টিভির পর্দায় দর্শকরা উপভোগ করতে পারবেন ইতালিয়ান সেরি এ ও লা লিগার বেশ কয়েকটি ম্যাচ।
ক্রিকেট
আইপিএল ২০২৫
মুম্বাই-কলকাতা
সরাসরি, রাত ৮টা
স্টার স্পোর্টস ১
ফুটবল
লা লিগা
সেল্টা ভিগো-লাস পালমাস
সরাসরি, রাত ১টা
জিএক্সআর ওয়ার্ল্ড, বেট ৩৬৫, বেইন স্পোর্টস
ইতালিয়ান সেরি এ
হেল্লাস ভেরোনা-পার্মা
সরাসরি, রাত ১০টা ৩০ মিনিট
লাৎসিও-তুরিনো
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
জিএক্সআর ওয়ার্ল্ড, বেইন স্পোর্টস
মঙ্গলবার (০১/০৪/২০২৫)
শিহরণের রেণু ছড়িয়ে দিতে ইংলিশ প্রিমিয়ার লিগে এ দিন মাঠের লড়াইয়ে নামবে আর্সেনাল। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গানারদের প্রতিপক্ষ ফুলহ্যাম। আর নটিংহ্যাম ফরেস্টের মাঠ সফরে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। কোপা দেল রের ফাইনালের টিকিট কাটতে শেষ চারের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের।
ক্রিকেট
আইপিএল ২০২৫
লক্ষ্ণৌ-পাঞ্জাব
সরাসরি, রাত ৮টা
স্টার স্পোর্টস ১
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
আর্সেনাল-ফুলহ্যাম
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
উলভারহ্যাম্পটন-ওয়েস্ট হ্যাম
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
নটিংহ্যাম ফরেস্ট-ম্যানইউ
সরাসরি, রাত ১টা
স্টার স্পোর্টস সিলেক্ট
কোপা দেল রে
সেমিফাইনাল, ফিরতি লেগ
রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ
সরাসরি, রাত ১টা ৩০ মিনিট
ইউটিউব, বেট৩৬৫, ফ্যানকোড
জার্মান কাপ (ডিএফবি পোকাল)
আরমিনিয়া বিয়েলেফেল্ড-লেভারকুসেন
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
ফ্যানকোড
কোপা ইতালিয়া
এম্পোলি-বলোগনা
সরাসরি, রাত ১টা
জিএক্সআর ওয়ার্ল্ড
বুধবার (০২/০৪/২০২৫)
নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ আগেই হাতছাড়া করে ফেলেছে পাকিস্তান। ওয়ানডে সিরিজও শুরু করেছে তারা হারের তেতো স্বাদ হজম করে। সিরিজ সমতায় ফিরতে বুধবার হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে কিউইদের মোকাবিলা করবে ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ানের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ পেপ গার্দিওলার ম্যানসিটিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছে লেস্টার সিটি। আর লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ড জয়ের লক্ষ্য নিয়ে নিজেদের ঝালাই করে নিয়েছে এভারটন। কোপা দেল রের সেমিফাইনালের ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে মোকাবিলা করবে বার্সেলোনা। আর কোপা ইতালিয়ায় থাকবে মিলান ডার্বি।
ক্রিকেট
নিউজিল্যান্ড-পাকিস্তান
দ্বিতীয় ওয়ানডে
সরাসরি, ভোর ৪টা
সনি স্পোর্টস টেন ৫
আইপিএল ২০২৫
বেঙ্গালুরু-গুজরাট
সরাসরি, রাত ৮টা
স্টার স্পোর্টস ১
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানসিটি-লেস্টার সিটি
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
সাউদাম্পটন-ক্রিস্টাল প্যালেস
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
নিউক্যাসল-ব্রেন্টফোর্ড
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন-অ্যাস্টন ভিলা
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
বোর্নমাউথ-ইপসউইচ
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
লিভারপুল-এভারটন
সরাসরি, রাত ১টা
স্টার স্পোর্টস
কোপা দেল রে
সেমিফাইনাল, ফিরতি লেগ
অ্যাটলেটিকো মাদ্রিদ-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা ৩০ মিনিট
ইউটিউব, বেট৩৬৫, ফ্যানকোড
কোপা ইতালিয়া
এসি মিলান-ইন্টার মিলান
সরাসরি, রাত ১টা
জিএক্সআর ওয়ার্ল্ড
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ
আমেরিকা-ক্রুজ আজুল
সরাসরি, সকাল ৭টা ১৫ মিনিট
এলএ গ্যালাক্সি-টাইগ্রেস
সরাসরি, সকাল ৯টা ১৫ মিনিট
ইউটিউব, কনকাফ গো
জার্মান কাপ (ডিএফবি পোকাল)
স্টুটগার্ট-আরবি লিপজিগ
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
ফ্যানকোড
বৃহস্পতিবার (০৩/০৪/২০২৫)
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের উন্মাদনায় ভাসতে বৃহস্পতিবার রাতে কলকাতা নাইট রাইডার্স লড়বে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। সকালে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে লস অ্যাঞ্জেলেস খেলবে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামির বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে খেলবে টটেনহ্যাম হটস্পার।
ক্রিকেট
আইপিএল ২০২৫
কলকাতা-হায়দরাবাদ
সরাসরি, রাত ৮টা
স্টার স্পোর্টস ১
ফুটবল
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ
ভ্যানকুভার হোয়াইটক্যাপস-পুমাস
সরাসরি, সকাল ৭টা ৩০ মিনিট
লস অ্যাঞ্জেলেস-ইন্টার মিয়ামি
সরাসরি, সকাল ৯টা ৩০ মিনিট
ইউটিউব, কনকাকাফ গো, ফ্যানকোড
ইংলিশ প্রিমিয়ার লিগ
চেলসি-টটেনহ্যাম হটস্পার
সরাসরি, রাত ১টা
স্টার স্পোর্টস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

