হকির কোচ চয়ন-পিন্টু

হকির কোচ চয়ন-পিন্টু

এশিয়ান গেমস সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন সাবেক তারকা মামুনুর রহমান চয়ন ও ইমরান হাসান পিন্টু। পেনাল্টি কর্নার স্পেশালিস্ট কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন চয়ন। আর ভিডিও কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দিলেন পিন্টু। বর্তমানে জাতীয় দলের নিবিড় আবাসিক প্রস্তুতি ক্যাম্প চলছে। সেখানে দলকে চূড়ান্তভাবে তৈরি হতে সহায়তা করবেন চয়ন ও পিন্টু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন