ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হওয়া বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিটে প্রথম দিনই পদক জিতেছে বাংলাদেশ। আজ বুধবার নারীদের ১০০ মিটার স্প্রিন্ট ফাইনালে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। একই ইভেন্টে বাংলাদেশের আরেক অ্যাথলেট রেখা আখতার ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম হয়েছেন। প্রতিযোগিতায় ১২.০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন স্বাগতিক ভারতের অ্যাথলেট মিরিথিকা টি। এ ছাড়া ১২.০৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন শ্রীলঙ্কার কে রিসানসা হিরুপামা।
আজ শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হবে আগামী ২৭ নভেম্বর।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

