তিমুর-লেস্তের বিপক্ষে বড় জয়ে শুরু বাংলাদেশের

তিমুর-লেস্তের বিপক্ষে বড় জয়ে শুরু বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। চীনের টংলিয়াং লং স্টেডিয়ামে আজ নিজেদের প্রথম ম্যাচে তিমুর-লেস্তেকে ৫-০ গোলে হারায় তারা।

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল পায় কোচ গোলাম রব্বানী ছোটনের দল। জোড়া গোল করেন মোহাম্মদ মানিক। এছাড়া রিফাত কাজী, বায়েজিদ বোস্তামী ও আকাশ আহমেদ গোল করেন।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ব্রুনাইয়ের বিপক্ষে, ২৪ নভেম্বর একই ভেন্যুতে।

বাংলাদেশের 'এ' গ্রুপে অন্য দল হলো- স্বাগতিক চীন, বাহরাইন ও শ্রীলঙ্কা। ‎গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর মে মাসে সৌদি আরবে এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ। এ লক্ষ্য নিয়ে খেলছে তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন