ভক্তকে মেসির চমক

ভক্তকে মেসির চমক

প্রিয় ফুটবলারের কাছে ভক্তদের আগে চাওয়ার থাকত জার্সি বা অটোগ্রাফ। এখন ফুটবল অনুরাগীদের সেই চাওয়ার সঙ্গে যোগ হয়েছে সেলফি। পছন্দের খেলোয়াড়ের সঙ্গে ছবি তুলতে পারলেই যেন জীবন স্বার্থক সমর্থকদের! আরাধ্য জিনিসগুলো পেতে কত কিছুই না করে ফেলেন তারা। ভেঙে ফেলেন আইন। অনেকে প্রিয় তারকার সান্নিধ্য হয়তো পান, তবে বিপদেও পড়ে যান এতে অনেকে।

বিজ্ঞাপন

কিন্তু প্রিয় খেলোয়াড়ই যদি তার জার্সি উপহার দিতে ইচ্ছা পোষণ করেন, প্রিয় ভক্তের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে তো সেই ক্রীড়াপ্রেমী সপ্তম আসমানেই যেন উঠে যান খুশির জোয়ারে! এমনটা ঘটেছে এক মেসিভক্তের সঙ্গে। মেসি নিজেই ওই ভক্তের ঠিকানা চেয়েছেন জার্সি উপহার দেবেন বলে!কিন্তু প্রিয় খেলোয়াড়ই যদি তার জার্সি উপহার দিতে ইচ্ছা পোষণ করেন, প্রিয় ভক্তের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে তো সেই ক্রীড়াপ্রেমী সপ্তম আসমানেই যেন উঠে যান খুশির জোয়ারে! এমনটা ঘটেছে এক মেসিভক্তের সঙ্গে। মেসি নিজেই ওই ভক্তের ঠিকানা চেয়েছেন জার্সি উপহার দেবেন বলে!


সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিওনেল মেসির অনুসারী ৫০৬ মিলিয়নের অধিক। ভক্তরা তাকে নিয়ে কী লিখছেন বা কী কাণ্ড ঘটাচ্ছেন-সেসবের খোঁজ রাখার সময় আছে কী মেসির? এমনটা অনেকেই ভাবতেন। কিন্তু সেই ধারণা এবার বদলে দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। অনুসারীকে ইনস্টাগ্রামে বার্তা পাঠিয়েছেন মেসি নিজেই। তার বার্তা পাঠানোয় বিস্মিত পুরো ফুটবল দুনিয়া!


এমন অবাক করা খবরই দিয়েছেন বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ভেরিফাইড ফেসবুক পেজে মেসি তার বার্তা পাঠানোর একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। বার্তায় মেসি নিজে ভক্ততে লিখেছেন, ‘প্রিয় ভাই, জাতীয় দলের জার্সি উপহার দেওয়ার বিষয়ে তোমার পোস্ট আমি দেখেছি। তোমার লেখা আমার খুব ভালো লেগেছে। তাই তোমাকে আমি আমার স্বাক্ষরিত একটি জার্সি উপহার হিসেবে পাঠাতে চাই। অনুগ্রহ করে তোমার ঠিকানা দাও, যাতে আমি জার্সিটা পাঠাতে পারি।’


সুপারস্টার মেসির কাছ থেকে বার্তা পেয়ে আনন্দে উদ্বেলিত সেই ভক্ত মেসিকে লিখেছেন, ‘উফ্‌ফ্‌ফ্‌ লিওওও, আমি বিশ্বাসই করতে পারছি না যে, তুমি আমাকে লিখেছ! আমি খুবই আবেগাপ্লুত! অনেক ধন্যবাদ। অবশ্যই আমি তোমার জার্সি চাই। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটা আমার সেলুনের ঠিকানা, ওখানেই পাঠাও। আমরা তোমাকে ভালোবাসি লিও।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন