বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্যাকফুটে ছিল আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা পিছিয়ে ছিল ৮০ মিনিট পর্যন্ত। শত চেষ্টা করেও যেন গোলের দেখা মিলছিল না।
কিন্তু দলের এমন প্রয়োজনের সময়ে কি-না লিওনেল মেসিকে তুলে দেন কোচ লিওনেল স্কালোনি। ৭৮ মিনিটে তার বদলে মাঠে নামেন মাঝমাঠের খেলোয়াড় এসেকিয়েল পালাসিওস।
চোট না পেলে ফুটবল জাদুকর মেসি পুরো ৯০ মিনিটই খেলেন সব সময়। হঠাৎ করে কেন মেসিকে মাঠ থেকে তুলে নেওয়া হলো- এমন প্রশ্ন উঠতেই কোচ স্কালোনি জানিয়েছেন, মেসি নিজের ইচ্ছায় মাঠ ছেড়েছেন, ‘এমনিতে মাঠ থেকে ওঠে না মেসি, কিন্তু সে আমাকে বলল মাঠ থেকে বের হয়ে যাওয়াই ভালো হবে তার জন্য। তাই তাকে তুলে নিই। না হলে তাকে তুলতাম না।’
কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

