আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ফাইনালে হারল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার

ফাইনালে হারল বাংলাদেশের মেয়েরা

নেপালে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বে অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জয় তুলে নেয় তারা। এমনকি ভারতকেও ২-০ গোলে হারায় নারী দল। কিন্তু শিরোপা নির্ধারণী মঞ্চে এসে দেখা মিলল ‘অচেনা’ এক বাংলাদেশের। আধিপত্য ধরে রাখতে পারল না তারা। ছন্নছাড়া ফুটবল আর ভুলের প্রদর্শণী দেখিয়ে হারল লাল-সবুজের জার্সিধারীরা। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

আগে থেকেই পোখারার বাজে মাঠ নিয়ে অভিযোগে উঠেছিল। এবড়োখেবড়ো মাঠে খেলতে নেমে গোলরক্ষক ও রক্ষণভাগের ভুলের চড়া মাশুল দিলো বাংলাদেশ। খেলার প্রথমার্ধেই বাংলাদেশের ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ভারত। ৪২ মিনিটে ফাঁকায় বল পেয়ে গোল করেন ভারতের অধিনায়ক নংমাইথেম।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আরো তিনটি গোল পায় তারা। ৬৩ মিনিটে লাকড়া, ৬৮ মিনিটে ফার্নান্দেস ও ৮৩ মিনিটে রগুরামন গোল করেন। সাফের এই টুর্নামেন্টে নামার আগে কোচ পিটার বাটলার বলেছিলেন, শিরোপা জেতা উদ্দেশ্য নয় বাংলাদেশের। মূলত সামনে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের খেলা থাকায় ফুটবলারদের যাছাই করে নেওয়ার পরিকল্পনার কথা জানান এই ইংলিশ কোচ। তবে ফাইনালে যেভাবে ভারতের হারল মেয়েরা, সেটি নতুন ভাবনার জন্ম দিয়েছে। টুর্নামেন্টে রানার্সআপ হলেও দুটি হ্যাটট্রিকসহ ৭টি গোল করায় সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আলপি আক্তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...