বক্সিংয়ে জ্যাক পলের জয়

বক্সিংয়ে জ্যাক পলের জয়

ইনফ্লুয়েন্সার থেকে বক্সার বনে যাওয়া জ্যাক পল দুর্দান্ত পারফর্ম করলেন। হারিয়ে দিলেন ৩৯ বছরের মিডলওয়েট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জুলিও সিজার শ্যাভেজ জুনিয়রকে। এ নিয়ে ১২তম প্রো বক্সিং ফাইট জিতলেন ২৮ বছরের পল।

বিজ্ঞাপন

নভেম্বরে ৫৮ বছরের বক্সিং লিজেন্ড মাইক টাইসনকে হারানো যুক্তরাষ্ট্রের পল বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে জিতে যান ৯৯-৯১, ৯৭-৯৩ ও ৯৮-৯২ স্কোর করে। হার মানার জন্যই যেন রিংয়ে নেমেছিলেন মেক্সিকোর শ্যাভেজ জুনিয়র।

ক্যালিফোর্নিয়ায় ক্রুইজারওয়েট বাউটে ঘুরে দাঁড়িয়ে লড়াই জমিয়ে তোলার কোনো ইচ্ছাই যেন ছিল না তার। ফল যা হওয়ার তা-ই হলো। হার মেনে নিয়েছেন কিংবদন্তি বক্সার জুলিও সিজার শ্যাভেজ সিনিয়রের এ তনয়।

লড়াইয়ের শুরু দিকে তো শ্যাভেজ জুনিয়র পাঞ্চই ছুড়তে চাননি। ছেলের এমন পারফরম্যান্স দেখে রিংসাইডে থাকা বাবা শ্যাভেজ সিনিয়র যেন চুপসে গিয়েছিলেন। আর ক্রোধে ফুঁসছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন