মারা গেছেন আবাহনীর প্রাক্তন হকি, ফুটবল খেলোয়াড় ও কর্মকর্তা মো: হোসেন নাঈম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাতটার দিকে মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন নাঈম। তিনি ১৯৭২, ১৯৭৩ সালে আবাহনীর হয়ে ফুটবল খেলেছেন। ১৯৭৩ সাল থেকে আবাহনী ক্রীড়া চক্রের নিয়মিত হকি খেলোয়াড় ছিলেন। হকি খেলোয়াড় এহসান নাম্মি ও মরহুম মহসিন নাঈমের আপন ভাই।
বিজ্ঞাপন
নাঈমের মৃত্যুতে শোক জানিয়েছে আবাহনী পরিবার। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

