ভারতীয় দলকে আকাশ চোপড়ার পরামর্শ

ভারতীয় দলকে আকাশ চোপড়ার পরামর্শ

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে ভারতের হারের কারণ খুঁজতে গিয়ে অদ্ভুত যুক্তি দিয়েছেন দলটির সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তার মতে, বোলাররা ব্যাটিং করতে পারলে আর ব্যাটাররা বল করতে পারলে এই হার এড়ানো যেত। তাতে দলের মাঝে ভারসাম্য আসত বলে মনে করেন এই ক্রিকেটার।

হেডিংলিতে প্রথম ইনিংসে ৪১ রানে শেষ ৭ উইকেট হারায় ভারত। দ্বিতীয় ইনিংসেও ৩১ রানে তারা হারায় শেষ ৫ উইকেট। অর্থাৎ, টেলএন্ডার ব্যাটাররা রান করতে পারেননি। আবার দলের ব্যাটাররা পার্টটাইম বোলিংও করেননি। এটিকেই সমস্যা মনে করছেন চোপড়া।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের টেলএন্ডার ব্যাট করতে পারে না আর টপ অর্ডার বল করে না। তাদের অন্তত অল্প হলেও বোলিং করা উচিত। দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার হতে হবে (তিনে ব্যাট করেন) কিংবা এইডেন মার্করামের মতো অনেক ওভার বল করতে হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন