এজবাস্টন টেস্টে ইতিহাস গড়েছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। অধিনায়ক হিসেবে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই হাঁকালেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ৩১১ বলে ২১ চার ও ২ ছক্কার মারে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন গিল।
এই ডাবল সেঞ্চুরি হাঁকানোর মধ্যে দিয়ে ইংল্যান্ডের মাটিতে দ্বিশতক হাঁকানো প্রথম ভারতীয় অধিনায়ক হলেন তিনি। তার আগে ১৯৯০ সালে মোহাম্মদ আজহারউদ্দিন করেছিলেন সর্বোচ্চ ১৭৯ রান। এই ডাবল সেঞ্চুরি ভারতীয় ব্যাটার হিসেবে তৃতীয়। তার আগে ইংল্যান্ডে কেবল গাভাস্কার (২২১) ও দ্রাবিড় (২১৭) নাম লেখাতে পেরেছিলেন ডাবল সেঞ্চুরিতে।
এছাড়া তিনি ভারতের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ষষ্ঠ অধিনায়ক তিনি। তার আগে এই কীর্তি গড়েছিলেন মনসুর আলী খান পতৌদি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি!
ইংল্যান্ডের বিপক্ষে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগ পর্যন্ত ৩২টি টেস্টে গিলের শতকের সংখ্যা ছিল পাঁচ। আগের ম্যাচেই করেছেন ক্যারিয়ারসেরা ১৪৭ রান। ধারাবাহিকতা ধরে রেখে ৩৪তম টেস্ট খেলতে নেমে পৌঁছে গেলেন দ্বিশতকের সীমানায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

