এল ক্লাসিকো

প্রথমার্ধে ৬ গোলের রোমাঞ্চ

প্রথমার্ধে ৬ গোলের রোমাঞ্চ

মৌসুমের শেষ এল ক্লাসিকো ভেসে যাচ্ছে গোল বন্যায়। প্রথম অর্ধেই দুই দল মিলিয়ে মোট ছয়বার জালে বল জড়িয়েছে। তাতে এগিয়ে আছে বার্সেলোনা। দুই গোল হজমের বিপরীতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জালে চারবার বল পাঠিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে ম্যাচের পঞ্চম মিনিটে স্পট কিক থেকে রিয়ালকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। নয় মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ফরাসি ফরওয়ার্ড। শুরুতে দুই গোল হজম করেও দমে যায়নি বার্সেলোনা। ১৯ মিনিটে এরিক গার্সিয়ার গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা।

বিজ্ঞাপন

৩২ মিনিটে বার্সাকে ম্যাচে ফেরান লামিনে ইয়ামাল। দুই মিনিট পর রাফিনহার কল্যাণে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় কাতালানরা। ৪৫ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার ফের জালের দেখা পেলে স্কোরলাইন ৪-২ করে গত আসরের রানার্সআপরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন