আগামী ১২ থেকে ২৪ জুলাই জাতীয় হকি দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। এ ক্যাম্পে ডাক পেয়েছেন ৩৮ খেলোয়াড়। ডাক পাওয়া খেলোয়াড়দের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ১২ জুলাই রিপোর্ট করতে বলা হয়েছে। জাতীয় দলের খেলা নেই। খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতেই এ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। সর্বশেষ ইন্দোনেশিয়া এএইচএফ কাপে খেলেছিল জাতীয় দল।
ক্যাম্পে ডাক পাওয়া হকি খেলোয়াড়
গোলরক্ষক : বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, আবু সাইদ নিপ্পন, সজীবুর রহমান, সাইজুদ্দিন আহমেদ। রক্ষণভাগ : রামিম হোসেন, প্রিতম রায়, হুজাইফা হোসেন, রেজাউল করীম বাবু, মেহরাব হাসান সামিন, আমান শরিফ অভয়, রাব্বি হোসেন, মেহেদী হাসান, সোহানুর রহমান সবুজ, ফুরহাদ আহমেদ শিটুল, খোরশেদুর রহমান, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, খালেদ মাহমুদ রাকিন, মনোজ বাবু। মধ্যমাঠ : আবেদ উদ্দিন, শাহিদুর রহমান সাজু, তৈয়ব আলী, রাজু আহমেদ তপু, নাইম উদ্দিন, আল নাহিয়ান শুভ, রোমান সরকার, ফজলে হোসেন রাব্বি, সারোয়ার হোসেন। আক্রমণভাগ : পুস্কর খীসা মিমো, রকিবুল হাসান রাকিব, আরশাদ হোসেন, তাসিন আলী, দ্বীন ইসলাম ইমন, মাহবুব হোসেন, মিলন হোসেন, হাসান যুবায়ের নিলয়, রাহীন হোসেন জীবন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

