কোপা দেল রের শেষ আটের ম্যাচে লিগানেসের বিপক্ষে অন্তিম মুহূর্তের গোলে পাওয়া জয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্গোসদের জয়ের ব্যবধান ৩-২ গোল।
প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে চোটের কারণে নিজেদের সেরা দুই তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামকে পায়নি রিয়াল। প্রথমার্ধে বেঞ্চে বসে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তাতে অবশ্য খুব সমস্যায় পড়তে হয়নি সফরকারী দলকে। বল দখল এবং আক্রমণে নেতৃত্ব দেয় রিয়াল। ম্যাচের আধাঘণ্টা না যেতেই দুইবার জালের দেখা পায় তারা।
১৮ মিনিটে রিয়ালকে লিড এনে দেন লুকা মদ্রিচ। ২৫ মিনিটে ব্যবধান বাড়ান এন্দ্রিক। ৩৯ মিনিটে হুয়ান ক্রুস গোল করলে ব্যবধান কমায় লিগানেস। ৫৯ মিনিটে আরও একবার লক্ষ্যভেদ করে স্বাগতিকদের ম্যাচে ফেরান ক্রুস৷ তাই সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। যোগ করা সময়ের শেষ মিনিটে গার্সিয়া গোল করলে রিয়ালের জয় নিশ্চিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

