কামিন্সকেই ‘পথের কাঁটা’ মনে করছেন ব্রুক

কামিন্সকেই ‘পথের কাঁটা’ মনে করছেন ব্রুক

প্যাট কামিন্স যেকোনো দলের জন্যই হুমকি। তার অনুপস্থিতি যেকোনো দলের জন্যেই স্বস্তি। ইংল্যান্ড টেস্ট দলের সহ-অধিনায়ক হ্যারি ব্রুক এমনটাই বললেন। তার মতে, কামিন্স ছিটকে গেলে অ্যাশেজে সুবিধা পাবেন তারা।

বিজ্ঞাপন

ব্রুক বলেন, 'পরিস্থিতি যেমন দেখছি, প্রথম ম্যাচে তাদের দলে কামিন্স না থাকলে, আশা করি এটা আমাদের জন্য সুবিধার হবে। অবশ্যই সে অসাধারণ একজন বোলার এবং অনেক বছর ধরে খেলছে; সে মানসম্পন্ন একজন বোলার, যে দ্রুতগতিতে বল করে।'

আসন্ন অ্যাশেজের শুরুতে কামিন্সকে পাওয়া নিয়ে জেগেছে প্রবল শঙ্কা। আগামী ২১ নভেম্বর শুরু ঐতিহ্যবাহী এই সিরিজের মাঠের লড়াই। কিন্তু এখনো পিঠের চোট থেকে সেরে উঠতে পারেননি স্বাগতিকদের অধিনায়ক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন