লিভারপুলের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকার জন্য এভারটনের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্সেনালের জন্য। এমন সমীকরণে ১-১ গোলে ড্র করেছে গানাররা। তাতেই শিরোপা লড়াইয়ে আরেকটু পিছিয়ে পড়ল মিকেল আর্তেতার শিষ্যরা।
৩১ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৬২ পয়েন্ট। যথারীতি টেবিলের দুইয়ে অবস্থান করছে তারা। শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৭৩ পয়েন্ট। আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে মার্সিসাইডের ক্লাবটি। ৫৭ পয়েন্ট নিয়ে তিনে আছে নটিংহাম ফরেস্ট।
আগের দুই ম্যাচে চেলসি ও ফুলহামের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা নিয়ে গুডিসন পার্কে শুরুতে এগিয়ে যায় আর্সেনাল। অতিথিদের হয়ে জালে বল জড়ান লিয়ান্দ্রো ট্রোসার্ড। বিরতি থেকে ফেরার চার মিনিট পর এভারটনের হয়ে গোলটির শোধ দেন লিমান এনদিয়ে। বাকি সময় আর কোনো দল গোলমুখ খুলতে পারেনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

