লিড পেল বাংলাদেশ

লিড পেল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লিড পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ২২৭ রানে গুটিয়ে যায় সফরকারী দল। জবাবে ৬৩তম ওভারের দ্বিতীয় বলে জিম্বাবুয়েকে ছাড়িয়ে যায় ফিল সিমন্সের শিষ্যরা।

ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। এই রিপোর্ট লেখার সময় শান্ত ১৪ ও মুশফিক ২২ রানে ব্যাট করছেন। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১১৮ রান তোলেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম অনিক। ব্যক্তিগত ৩৯ রানে এনামুল ফিরে গেলে এই জুটি ভাঙে। ব্লেসিং মুজারাবানির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে চারটি বাউন্ডারি মারেন ওপেনার।

বিজ্ঞাপন

অন্যপ্রান্তে টিকে থেকে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন সাদমান। ১২০ রানে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটার। তার পরের বলেই ফেরেন মমিনুল। ৩৩ রান করেন সাবেক এই অধিনায়ক। দলীয় ১৯৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন