ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে যাওয়া তামিম ইকবাল হার্ট অ্যাটাক করায় পুরোটা ফোকাসটা সরে যায় তামিমের উপর। ফলে মাঠের খেলায় কী হচ্ছে- সেটা নিয়ে অবশ্য খুব বেশি আলোচনা হওয়ার সুযোগ নেই। এমন দিনেই ডিপিএলের তিন ম্যাচে হয়েছে পাঁচ সেঞ্চুরি। মিরপুরে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় আবাহনী। বিকেএসপির তিন নম্বর ম্যাচে শাইনপুকুরকে ৭ উইকেট হারায় মোহামেডান এবং চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ৩৪ রানের জয় পায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে।
মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ২০১ রানে অলআউট হয় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ৯ উইকেটে তাদের সংগ্রহ ছিল ২০১ রান। সর্বোচ্চ ৮৭ রান আসে ফজলে রাব্বির ব্যাটে। জবাবে, পারভেজ হোসেন ইমনের ১২৪ রানে ভর করে ৬৪ বল আগে জয় নিশ্চিত করে আবাহনী। আবাহনীর হয়ে চারটি করে উইকেট পান রাকিবুল হাসান ও নাহিদ রানা। বিকেএসপির তিন নম্বর মাঠে রায়ান রাফসান রহমানের ৭৭ রানে ভর করে শাইনপুকুরের পায় ২২৩ রানের সংগ্রহ। মোহামেডানের হয়ে তাইজুল ইসলাম ৪৪ রানে তিন উইকেট নেন। জবাবে, রনি তালুকদার ও মেহেদি হাসান মিরাজ উদ্বোধনী জুটিতে ১৬৪ রান তুলে জয় একপ্রকার নিশ্চিতই করে দেন। শেষ পর্যন্ত সাইফউদ্দিন ও নাসুম আহমেদ জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। মিরাজের ব্যাটে ৮৬ বলে আসে ১০৩ রান।
অন্যদিকে বিকেএসপির চার নম্বর মাঠে ইরফান শুক্কুর ও সাব্বির হোসেনের জোড়া সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩২১ রানের বিশাল সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। শুক্কুর ১০৭ রান ও সাব্বিরের ব্যাটে আসে ১০২ রান। জবাবে, ইমরুল কায়েসের ১১৬ রানে ভর করেও জয় পায়নি অগ্রণী ব্যাংক। তাদের ইনিংস থামে ২৮৭ রানে। প্রাইম ব্যাংকের হয়ে রিশাদ হোসেন ও আরাফাত সানি দুইটি করে উইকেট নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

