ফ্লিক, ইয়ামাল, রাফিনহার শাস্তি

ফ্লিক, ইয়ামাল, রাফিনহার শাস্তি

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরুর আগেই শাস্তি পেলেন বার্সেলোনার প্রধান কোচ হ্যান্সি ফ্লিক এবং সহকারী কোচ মারকুস সোর্গ ও দলের দুই তারকা লামিনে ইয়ামাল এবং রাফিনহা। ফ্লিক ও সোর্গকে এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।

আর ম্যাচ শেষে ডোপিং কন্ট্রোল পোস্টে না যাওয়ায় ইয়ামাল ও রাফিনহাকে জরিমানা ৫ হাজার ইউরো গুনতে হবে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি)।

বিজ্ঞাপন

গত মৌসুমে ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আচরণবিধি লঙ্ঘন করেন ফ্লিক ও সোর্গ। সান সিরোর সেই সেমিফাইনাল হেরে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতা বার্সার ইউরোপীয় শিরোপা হাতছাড়া হয়। আগামী ১৬ আগস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন