মিনিটে ৪৩ হাজার টাকা আয় করবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

মিনিটে ৪৩ হাজার টাকা আয় করবেন রোনালদো

আল নাসেরের সঙ্গে চুক্তি নবায়ন করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আরও এক বছর সৌদি প্রো লিগের দলটির হয়ে মাঠ মাতাবেন তিনি। এজন্য আকাশচুম্বী পারিশ্রমিক পাবেন রোনালদো।

নাল নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তি শেষ হবে আগামী জুনে। বিভিন্ন সময়ে পর্তুগিজ তারকা ইঙ্গিত দেন সৌদি আরবের ক্লাবটিতেই থাকবেন তিনি। এবার সেটা আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে।

বিজ্ঞাপন

স্পেনের খেলাধুলাভিত্তিক গণমাধ্যম মার্কা জানিয়েছে, নতুন চুক্তিতে এক মৌসুমের জন্য ১৮ কোটি ৩০ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন রোনালদো। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দুই হাজার ২৯৫ ইউরো।

সে হিসেবে প্রতি মিনিট প্রায় ৪৩ হাজার টাকা আয় করবেন রোনালদো। অন্যদিকে সেকেন্ডের হিসেবে এর পরিমাণ প্রায় ৭১৬ টাকা। বিশাল অঙ্কের পারিশ্রমিক ছাড়াও আল নাসেরের পাঁচ শতাংশ মালিকানা পাবেন রোনালদো। প্রতিবেদনে মার্কা জানিয়েছে, তারকা ফরওয়ার্ডের অসাধারণ নিবেদন দেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে আল নাসের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন