ব্রিজটাউন টেস্ট

ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ৩০১

ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ৩০১

ব্রিজটাউন টেস্টের দ্বিতীয় দিনেও ছিল পেসারদের দাপট। ক্যারিবিয়ানদের জার্সি গায়ে প্রতাপ দেখান শামার জোসেফ ও আলজারি জোসেফ। দুই জোসেফের পেস তোপে শুরুটা বাজে হয়েছিল অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬৫ রানে হারিয়ে ফেলেছিল তারা ৪ উইকেট।

বিজ্ঞাপন

তবে তৃতীয় দিনে চিত্রনাট্য পাল্টে গেছে ম্যাচের। পেস ঝড় সামলে হেসেছেন ব্যাটসম্যানরা। কথা শুনেছে অজিদের হাতের ব্যাট। তাতে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার ও আলেক্স কেরি। আর পঞ্চম উইকেটে ওয়েবস্টার-হেড তো গড়ে ফেলেন ১০২ রানের পার্টনারশিপ।

ত্রয়ী তারকার ফিফটির সুবাদে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। বিপর্যয় কাটিয়ে জেতার মতো লড়াকু স্কোর করেছে অতিথিরা। ৩১০ রানে থেমে তৃতীয় দিনের চা বিরতিতে গেছে অস্ট্রেলিয়া। এতে সফরকারীরা এগিয়ে গেছে ৩০০ রানে।

তার আগে দুদলের লড়াই ছাপিয়ে আলোচনায় উঠে এসেছিল আম্পায়ারিং বিতর্ক। বল ব্যাটে লাগার পরও রোস্টন চেজের বিপক্ষে এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত নিয়েছেন টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। অ্যালেক্স কেরি ক্যাচ নেওয়ার সময় বল স্পর্শ করেছে মাঠের ঘাসে। তারপরও এ আম্পায়ার আউট দিয়েছেন শাই হোপকে।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ১৮০/১০ ও দ্বিতীয় ইনিংস : ৩১০/১০, ৮১.৫ ওভার (কেরি ৬৫, ওয়েবস্টার ৬৩, হেড ৬১; শামার ৫/৮৭ ও আলজারি ২/৬৫)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ১৯০/১০, ৬৩.২ ওভার (শাই ৪৮, চেজ ৪৪; স্টার্ক ৩/৬৫ ও ওয়েবস্টার ২/২০।

* তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন