আইপিএল ফাইনাল

টস জিতে ফিল্ডিংয়ে পাঞ্জাব

টস জিতে ফিল্ডিংয়ে পাঞ্জাব

আইপিএলের ফাইনালে টস ভাগ্য সহায় হয়েছে কিংস পাঞ্জাবের। টস জিতে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে দুদল। তার মানে আসন্ন ফাইনাল দিয়ে নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল।

বিজ্ঞাপন

শিরোপা না জিতলেও ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে ব্যাঙ্গালুরু ও পাঞ্জাবের। এর আগে ২০১৪ সালে আইপিএলের ফাইনাল খেলে পাঞ্জাব। সে আসরে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৩ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। বিপরীতে আগের ১৭ আসরের মধ্যে তিনবার ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে ব্যাঙ্গালুরুর- ২০০৯, ২০১১ ও ২০১৬ সালের আসরে। প্রতিবারই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এবার উভয় দলের সামনে আরেকটি সুযোগ।

বেঙ্গালুরু একাদশ : ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, রজত পতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল ও জশ হ্যাজলউড।

পাঞ্জাব একাদশ : প্রিয়াংশ আর্য, জশ ইংলিস (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, আজমতউল্লাহ ওমরজাই, বিজয়কুমার বৈশাক, কাইল জেমিসন, আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন