বিশ্বের শীর্ষ ১০ ধনী ক্রিকেটারের তালিকা তৈরি করেছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। এই তালিকার শীর্ষে আছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। শচীনের সম্পদের পরিমাণ ১৭ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা। খেলোয়াড়ি জীবনে দুহাত ভরে আয় করেছেন শচীন।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন শচিন। ব্যাট প্যাড গুছিয়ে রাখার আগে ভারতের হয়ে ৩ সংস্করণে ব্যাট হাতে ৩৪ হাজারের বেশি রান করেছেন লিটল মাস্টার হিসেবে পরিচিত সাবেক এই তারকা ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার শচিন।
লম্বা সময় আগে অবসরের নিলেও থেমে থাকেনি তার আয়। বর্তমানে বিজ্ঞাপন ও বিভিন্ন ধরনের ব্যবসা থেকে মোটা অঙ্কের অর্থ যোগ হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্টে। ক্রিকেটারদের মধ্যে আয়ের দিক থেকে তালিকার দুইয়ে আছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটার মহেন্দ্র সিং ধোনি। ১২.৫০ কোটি মার্কিন ডলার আয় করেছেন তিনি। তালিকার তিনে যিনি আছেন তিনিও একজন ভারতীয় ক্রিকেটার। ৯.২০ কোটি মার্কিন ডলার আয় করেছেন সময়ের সেরা ব্যাটারদের একজন এবং ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
৭ কোটি মার্কিন ডলার আয় নিয়ে চারে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। সেরা পাঁচের সবার শেষে আছেন ব্রায়ান লারা। ৬ কোটি মার্কিন ডলার আয় করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

