চার ক্লাব নিয়ে হয়নি সিদ্ধান্ত

বিসিবির নতুন নির্বাচক হাসিবুল-সালমা

বিসিবির নতুন নির্বাচক হাসিবুল-সালমা
হাসিবুল হোসেন শান্ত ও সালমা আক্তার

লম্বা সময় ধরে হান্নান সরকারের বদলি হিসেবে নতুন কাউকে নির্বাচক করার খোঁজে ছিল বিসিবি। শেষ পর্যন্ত এই পদে হাসিবুল হোসেন শান্তর নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। আজকের বোর্ডসভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এছাড়া নারী দলে নির্বাচক হিসেবে সালমা খাতুনকে নিয়োগ দিয়েছে বিসিবি। আজ বিসিবির বোর্ডসভা শেষে সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ইফতেখার রহমান মিঠু।

বিজ্ঞাপন


জাতীয় দলের নির্বাচক হিসেবে এহসানুল হক সেজান, সাজ্জাদ আহমেদ শিপনদের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত হাসিবুল হোসেন শান্তর নিয়োগ চূড়ান্ত করেছে বিসিবি। কেন তার নিয়োগ চূড়ান্ত করার ব্যাপারে তিনি বলেন, ‘তাদের অভিজ্ঞতা, বাংলাদেশ দলে তাদের অংশগ্রহণ, এরপর তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আপনারা জানেন, আরো ১-২ জন অন্যান্য জায়গায় নির্বাচক হিসেবে আছে। ওদের থেকে অভিজ্ঞ হিসেবে শান্তকে আনা হয়েছে। কারণ, শান্ত অনেক দিন বাংলাদেশের শীর্ষ পর্যায়ে খেলেছে। সেই হিসেবে তাকে চূড়ান্ত করা হয়েছে।’


এছাড়া নারী দলের নির্বাচক হিসেবে সালমা খাতুনকে নিয়োগ দেওয়াকে যুগান্তকারী জানিয়ে ইফতেখার রহমান মিঠু বলেন, ‘জাতীয় দলে দীর্ঘদিন অধিনায়কত্ব করেছেন। আমার মনে হয় এটা রেভল্যুশনারি একটা সিদ্ধান্ত। সালমা থাকায় ভবিষ্যতে নারী দল আরো ভালোভাবে উপকৃত হবে।’


অন্যদিকে বিসিবির এবারের বোর্ড সভায় চার ক্লাবের মালিকানা দ্বন্দ্বের ব্যাপারেও হয়েছে আলোচনা। ট্রাইব্যুনাল আরো একদিন সময় চাওয়ায় এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি। আগামীকাল ফের অনুষ্ঠিত হবে বিসিবির বোর্ডসভা। সেখানে এই চার ক্লাব নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। পাশাপাশি এই বোর্ডসভায় কাউন্সিলর মনোনয়ন চূড়ান্ত করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...