চেলসির কাছে হেরে ভিএআরকে দুষছেন টটেনহাম কোচ

চেলসির কাছে হেরে ভিএআরকে দুষছেন টটেনহাম কোচ

বিজ্ঞাপন

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের তিন ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি টটেনহাম হটস্পার। ব্যর্থতার ধারা থেকে বের হয়ে আসতে চেলসির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের জন্য। যদিও তেমন কিছু করে দেখাতে পারেনি স্পার্সরা। ব্লুজদের কাছে হেরে গেছে ১-০ গোলে। এই হারের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে (ভিএ আর) দুষছেন টটেনহামের প্রধান কোন আঞ্জে পোস্তেকোগলু।

স্ট্যাম্পফোর্ড ব্রিজে ম্যাচের ৫০তম মিনিটে চেলসির হয়ে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ১৯ মিনিট পর পাপে মাতার সারের কল্যাণে সমতায় ফিরেছিল টটেনহাম। কিন্তু ভিএআর দেখে গোল বাতিল করেন ফিল্ড রেফারি ক্রেগ পসন। টিভি রিপ্লেতে দেখা যায়, গোল করার আগে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করেন সার। যদিও গোল বাতিলের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না টটেনহাম কোচ।

পোস্তেকোগলু বলেন, 'ভিএআর সিস্টেম ফুটবলের ক্ষতি করছে। অথচ এটা নিয়ে কারও কোনো চিন্তা নেই। সবাই আসলে সমালোচনা, বিতর্ক পছন্দ করে। এই ইস্যুতে আগামী একদিন আলোচনা-সমালোচনা হবে। সবাই এটাই দেখতে চায়। ভিএআর ফুটবলের সৌন্দর্য্য নষ্ট করে দিচ্ছে।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন