পাকিস্তানের ধীরস্থির ব্যাটিং

পাকিস্তানের ধীরস্থির ব্যাটিং

ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য স্কোরবোর্ডে বড় পুঁজির বিকল্প নেই। যদিও পাকিস্তানের ব্যাটিংয়ে তেমন কিছুর ইঙ্গিত মিলছে না। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রীতিমতো ধীরস্থির ব্যাটিং করছে দলটি।

বাবর আজম ও ইমাম উল হকের হাত ধরে শুরুটা খারাপ ছিল না পাকিস্তানের। দলীয় ৪৭ রানের মধ্যে এ দুজন বিদায় নেন। তখন ৯.২ ওভারের খেলা চলছিল। বাবর ও ইমামের বিদায়ের পর দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল।

বিজ্ঞাপন

প্রতিরোধ গড়লেও রান রেট বাড়িয়ে নিতে পারছেন না রিজওয়ান ও শাকিল। উল্টো বাবর ও ইমামের চেয়ে কম রান রেটে ব্যাটিং করছেন তারা। এই রিপোর্ট লেখার সময় ২৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১২৬ রান। রিজওয়ান ৩৭ রানে অপরাজিত আছেন। ৬৫ বল খেলেছেন অধিনায়ক। অন্যপ্রান্তে ৫৭ বলে ৪৩ রানে অপরাজিত আছেন শাকিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন