টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম ওভারেই মারুফার চমক

প্রথম ওভারেই মারুফার চমক
মারুফা আক্তার

কলম্বোতে টস হেরে মাঠে নেমে দারুণ বোলিং শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। মারুফা আক্তারের ঝড়ে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

চমক দেখিয়ে ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে টানা দুই উইকেট নিয়েছেন দেশের তারকা এ পেসার। সাজঘরে ফিরিয়ে দিয়েছেন ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। দুজনে আউট হয়েছেন শূন্য রানে। তাতে দলীয় ২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।


তার আগে নারী ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে পাকিস্তানের নারী টিম।

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সুবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার।

পাকিস্তান একাদশ: মুনিবা আলী, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা, সিদরা নওয়াজ, রমিন শামীম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ ও সাদিয়া ইকবাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...