চ্যাম্পিয়নস ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যদিও ব্যাটিংটা ভালো হয়নি লাল সবুজের দলের। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি মাঠে আগে ব্যাট করতে নেমে ২০২ রানে গুটিয়ে গেছে তারা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৩৫ রান। তানজিম হাসান সাকিব খেলেন ৩০ রানের ইনিংস। এছাড়া তাওহীদ হৃদয় ১৯ ও নাসুম আহমেদ করেন ১৫ রান। বাংলাদেশকে হাতের নাগালে বেধে রাখার কাজটা সামনে থেকে করেন উসামা। ৪৩ রানে ৪ ব্যাটারকে ফেরান শাহিনসের এই বোলার।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

