এশিয়া কাপ হকিতে টাইফুনের প্রভাব

স্পোর্টস রিপোর্টার

এশিয়া কাপ হকিতে টাইফুনের প্রভাব

টাইফুনের কারণে জাপানে চলতি অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ স্থগিত করা হয়েছে। আজ চীনের বিপক্ষে বাংলাদেশ নারী দলের ম্যাচ ছিল। সেটি পিছিয়েছে একদিন। আগামীকাল বাংলাদেশ-চীন মুখোমুখি হবে।

সেমিফাইনালে খেলার জন্য এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের। গত ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা।

বিজ্ঞাপন

অন্যদিকে, বালক বিভাগে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটিও হবে আগামীকাল। বাংলাদেশের ছেলেদের জন্য এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সেমিফাইনালে জায়গা করে নিতে এ ম্যাচটিতে জিততে হবে তাদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন