ক্রিকেট কাঠামোর পরিবর্তন চায় ডব্লিউসিএ

ক্রিকেট কাঠামোর পরিবর্তন চায় ডব্লিউসিএ

সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে বাড়ছে ফ্র্যাঞ্চাইজি লিগের দাপট। ক্রিকেটাররাও আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে বেশি মনোযোগী হয়ে উঠছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। সেসব বাস্তবতা মেনে ৬৪টি ভিন্ন ভিন্ন পক্ষের সঙ্গে ছয় মাস ধরে আলোচনা করে ক্রিকেটের বর্তমান কাঠামোতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।

বিজ্ঞাপন

তারা জানায়, বর্তমানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা থাকে। আইসিসি এখনো আন্তর্জাতিক ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছে, যা কিনা বর্তমান যুগের সঙ্গে সাংঘর্ষিক। যুগের সঙ্গে তাল মিলিয়ে ফুটবলের মতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের জন্য নির্দিষ্ট উইন্ডো চালুর আহ্বান জানিয়েছে তারা।

এ ছাড়া টেস্ট ক্রিকেটের মর্যাদা ধরে রাখার জন্য দ্বিস্তর বিশিষ্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর কথা জানিয়েছে তারা। সেখানে ১২ টি টেস্ট দলের মধ্যে প্রথম ৮ দল প্রথম বিভাগে ও শেষ ৪ দল দ্বিতীয় বিভাগে খেলবে- এমন পরামর্শ দিয়েছে ডব্লিউসিএ। দুই বিভাগের মধ্যে উন্নতি ও অবনমন রাখার পরামর্শও আছে।

এ ছাড়া ক্রিকেটের রাজস্ব বণ্টন নিয়েও নতুন ধারণা দিয়েছে ডব্লিউসিএ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন