তুরস্কের জালে স্পেনের গোলবন্যা

তুরস্কের জালে স্পেনের গোলবন্যা

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তুরস্কের জালে গোলের ঝড় তুললো স্পেন। মিকেল মেরিনোর হ্যাটট্রিক ও পেদ্রির জোড়া গোলের ম্যাচটি ৬-০ গোলে জিতেছে স্প্যানিশরা। অন্য গোলটি করেছেন ফেরান তোরেস।

ম্যাচের প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয় স্পেন। ষষ্ঠ মিনিটে নিকো উইলিয়ামসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে জাল খুঁজে পেদ্রি। ২২তম মিনিটে চমৎকার এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনো।

দুই মিনিট পর গোলের সুবর্ণ সুযোগ পেয়েও হতাশ করেন ইয়ামাল। পেদ্রির ফিরতি পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন তরুণ তারকা। এরপর দুই মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেরিনো।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে প্রতিপক্ষের একটি আক্রমণে রুখে দিয়ে তড়িৎ পাল্টা আক্রমণে ওঠে স্পেন। ইয়ামালের পাস ধরে স্কোরলাইনে নাম লেখান তরেস। ৫৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মেরিনো। এবারের বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচেই চারটি গোল হয়ে গেল মেরিনোর, মোট ৮টি। ৬২তম মিনিটে স্কোরলাইন ৬-০ করেন পেদ্রি।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে স্পেন। সমান ৩ করে পয়েন্ট নিয়ে জর্জিয়া দুইয়ে ও তুরস্ক তিনে আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন