চ্যাম্পিয়নস লিগ

রিয়ালের প্রতিপক্ষ অ্যাতলেটিকো, পিএসজি-লিভারপুল মহারণ

রিয়ালের প্রতিপক্ষ অ্যাতলেটিকো, 
পিএসজি-লিভারপুল মহারণ

প্লে-অফ পর্ব শেষ। চ্যাম্পিয়নস লিগে নকআউটের আসল লড়াই শুরু হচ্ছে এবার। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শেষ ষোলোতে দেখা হয়ে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের। তার মানে প্রি-কোয়ার্টার ফাইনালেই দুই লেগ মিলিয়ে দুটি মাদ্রিদ ডার্বি মঞ্চস্থ হতে যাচ্ছে এবার। আজ শুক্রবার হওয়া ষোলোর ড্রয়ের ফলাফল বলছে, সবার ওপরে থেকে টুর্নামেন্টের লিগ পর্ব শেষ করা লিভারপুল মোকাবিলা করবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে।


শেষ ১৬ পর্বে বার্সেলোনা মাঠের লড়াইয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা শেষ আটে ওঠার জন্য লড়াই করবে বেনফিকার বিপক্ষে। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে লিগ পর্বেও দেখা হয়েছিল কাতালানদের। দারুণ রোমাঞ্চকর ও মহানাটকীয় সেই ম্যাচে ৫-৪ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল বার্সা। জার্মানির জায়ান্ট বায়ার্ন মিউনিখ প্রতিদ্বন্দ্বিতা করবে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনের বিপক্ষে।

বিজ্ঞাপন

ইংলিশ ক্লাব আর্সেনাল শেষ ষোলোর প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত দুর্বল ক্লাব পিএসভি আইন্দহোভেনকে পেয়েছে। তবে লড়াইটা মোটেই সহজ হবে না। কারণ, মৌসুমজুড়েই দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবল অনুরাগীদের তাক লাগিয়ে দিচ্ছে নেদারল্যান্ডসের ক্লাব আইন্দহোভেন। গানারদের স্বদেশি ক্লাব অ্যাস্টন ভিলার সামনে পড়েছে চলতি মৌসুমে চমক দেখানো ক্লাব ব্রুগ। শেষ ষোলো পর্বে এবার ইতালির প্রতিনিধিত্ব করবে ইন্টার মিলান। সান সিরো শিবির মুখোমুখি হবে নেদারল্যান্ডসের ক্লাব ফেয়েনুর্দের বিপক্ষে। আর গত মৌসুমের রানার্সআপ জার্মান টিম বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে ফরাসি ক্লাব লিল।ইংলিশ ক্লাব আর্সেনাল শেষ ষোলোর প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত দুর্বল ক্লাব পিএসভি আইন্দহোভেনকে পেয়েছে। তবে লড়াইটা মোটেই সহজ হবে না। কারণ, মৌসুমজুড়েই দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবল অনুরাগীদের তাক লাগিয়ে দিচ্ছে নেদারল্যান্ডসের ক্লাব আইন্দহোভেন। গানারদের স্বদেশি ক্লাব অ্যাস্টন ভিলার সামনে পড়েছে চলতি মৌসুমে চমক দেখানো ক্লাব ব্রুগ। শেষ ষোলো পর্বে এবার ইতালির প্রতিনিধিত্ব করবে ইন্টার মিলান। সান সিরো শিবির মুখোমুখি হবে নেদারল্যান্ডসের ক্লাব ফেয়েনুর্দের বিপক্ষে। আর গত মৌসুমের রানার্সআপ জার্মান টিম বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে ফরাসি ক্লাব লিল।


চ্যাম্পিয়নস লিগ ২০২৪-২৫ মৌসুমের শেষ ষোলো পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। সুইজারল্যান্ডের নিওনে হাউস অব ইউরোপিয়ান ফুটবলে উয়েফার ড্র অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক পেদ্রো পিন্তো। আর ড্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উয়েফার উপমহাসচিব জর্জিও মারকেত্তি। কোন ক্লাব কোন দলের বিপক্ষে লড়াই করবে, সেটি ঘোষণা করেন ২০০০-০১ মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে ইউরোপিয়ান ফুটবলের মর্যাদাকর এ টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের মুকট জেতা ব্রাজিলিয়ান ফরোওয়ার্ড জিওভানি এলবার।


এবার শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ মাঠে গড়াবে ৪ ও ৫ মার্চ। ফিরতি লেগে দলগুলো কোয়ার্টার ফাইনালে উঠতে খেলবে ১১ ও ১২ মার্চ।


চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে খেলার জন্য এবার আর ড্র হচ্ছে না। শেষ ষোলো পর্বের বৈতরণী পেরিয়ে দলগুলো কীভাবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলবে। কীভাবে সেরা দুদল ফাইনালে নাম লিখবে- সেই লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে এরই মধ্যে।

শেষ ষোলোতে কে কার মুখোমুখি
রিয়াল মাদ্রিদ-অ্যাতলেটিকো মাদ্রিদ
লিভারপুল-পিএসজি
অ্যাস্টন ভিলা-ক্লাব ব্রুগ
বরুশিয়া ডর্টমুন্ড-লিল
বায়ার্ন মিউনিখ-লেভারকুসেন
বার্সেলোনা-বেনফিকা
ইন্টার মিলান-ফেয়েনুর্দ
আর্সেনাল-পিএসভি আইন্দহোভেন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন