বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান ও কোবে ব্রায়ান্টের সই করা বিরল এক কার্ড রেকর্ড দামে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের বহুজাতিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনসের নিলামে কার্ডটি ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ডলার বা ১৫৫ কোটি ৮৫ লাখ ৬১ হাজার টাকায় কিনেছেন অজ্ঞাত এক ক্রেতা।
বর্তমানে এটিই বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টস কালেক্টেবল কার্ড। এর আগে টপস মিকি ম্যান্টল কার্ড বিক্রি হয়েছিল ১ কোটি ২৬ লাখ ডলারে বা ১৫১ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার টাকায়। ২০০৭-০৮ আপার ডেক এক্সকুইজিট কালেকশন ডুয়াল লোগোম্যান অটোগ্রাফস জর্ডান অ্যান্ড ব্রায়ান্ট কার্ড নামে কার্ডটি পরিচিত।
এক দশকের বেশি সময় ধরে আগের মালিকের কাছে ছিল। শুরুতে অনুমান করা হয়েছিল, নিলামে তোলা হলে এটির দাম ৬০ লাখ ডলারের (৭২ কোটি ৩১ লাখ ১৮ হাজার টাকা) বেশি উঠবে। কিন্তু সব ধারণা ভুল প্রমাণিত করে শেষ পর্যন্ত কোটির ঘরে আসে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

