মেসিকে মারতে চেয়েও সফল হননি মার্সেলো!

মেসিকে মারতে চেয়েও সফল হননি মার্সেলো!

বরাবরই ডিফেন্ডারদের জন্য আতঙ্কের এক নাম লিওনেল মেসি। ক্যারিয়ারজুড়েই তার ড্রিবলিংয়ে বোকা বনেছেন রক্ষণভাগের অসংখ্য খেলোয়াড়। তাদের মধ্যে মার্সেলো অন্যতম। আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে না পেরে উঠে তো মারতেই চেয়েছিলেন তিনি। যদিও এ পরিকল্পনায় সফল হননি।

বিজ্ঞাপন

২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেছেন মার্সেলো। অন্যদিকে মাদ্রিদের প্রতিনিধিদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার জার্সিতে ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছেন মেসি। তাই এল ক্লাসিকোতে অনেকবার এই ফরোয়ার্ডের মুখোমুখি হয়েছেন মার্সেলো। দুজনের মধ্যে লড়াইও হয়েছে অনেক। লড়াইয়ে বেশিরভাগ সময়ই জিতেছেন মেসি। তার ড্রিবলিংয়ের কাছে হার মেনেছেন ব্রাজিলিয়ান লেফট ব্যাক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসির সঙ্গে নিজের একটি লড়াইয়ের স্মৃতিচারণ করেন মার্সেলো। সেখানে আটবারের ব্যালন ডি’অর জয়ীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি, ‘আমি মেসির প্রশংসা করি। সে অবিশ্বাস্য একজন ফুটবলার। আমি ভেবেছিলাম আপনি (উপস্থাপকের উদ্দেশে) আমাকে সেই ভিডিওগুলো দেখাবেন, যেখানে সে আমাকে বোকা বানিয়েছে। একটি ম্যাচের ঘটনা বলি। মেসি এতটাই দ্রুত আসছিল যে, আমি তাকে দেখতেও পাইনি। আমি তাকে আঘাত করতে চেয়েছিলাম; কিন্তু সেটা করতে পারিনি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন