নিউজিল্যান্ড ৩২০ পাকিস্তান ২৬০

নিউজিল্যান্ড ৩২০ পাকিস্তান ২৬০

চ্যাম্পিয়নস ট্রফির শুরুটা ভালো হলো না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল।

করাচির ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়ামের আগে ব্যাট করে ৩২০ রান জড়ো করে নিউজিল্যান্ড। জবাবে ২৬০ রানে থামে পাকিস্তান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে রান রেটের সঙ্গে পাল্লা দিতে পারেনি আয়োজকরা। তার ওপর দলীয় ৬৯ রানে সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের উইকেট হারায় তারা। সব মিলিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি। হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

বিজ্ঞাপন

পাকিস্তানের হয়ে ৪৯ বলে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন খুশদিল শাহ। ২৮ বলে ৪২ রান করেন সালমান আলি আগা। এছাড়া আর কারও ব্যাটিংয়ে রান তাড়া করার প্রয়াস দেখা যায়নি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেন বাবর আজম। ৯০ বল খেলেন সাবেক অধিনায়ক। ২৪ রান করতে ৪১ বল খেলেন ফখর। নিউজিল্যান্ডের হয়ে ৪৭ রানে ৩ উইকেট নেন উইল ও রার্ক। সমান উইকেট নিতে ৬৬ রান খরচ করেন সান্ত্বনার।

এর আগে জোড়া সেঞ্চুরিতে এই পুঁজি পায় নিউজিল্যান্ড। ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন টম লাথাম। উইল ইয়াংয়ের ব্যাট থেকে আসে ১০৭ রান। ৬১ রানের ইনিংস খেলেন গ্লেন ফিলিপস।

তাদের বড় সংগ্রহের দিনে পাকিস্তানের হয়ে হিসেবি বোলিং করেন আবরার আহমেদ। ১০ ওভারে ৪৭ রান খরচ করেন তিনি। বিনিময়ে তুলে নেন কনওয়ের উইকেট। দুটি করে উইকেট নেন হারিস রউফ ও নাসিম শাহ। তারা খরচ করেন যথাক্রমে ৮৩ ও ৬৩ রান।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ডের ইনিংস: ৩২০/৫, ৫০ ওভার (লাথাম ১১৮*, ইয়াং ১০৭; আবরার ১/৪৭)।

পাকিস্তানের ইনিংস: ২৬০/১০, ৪৭.২ ওভার (খুশদিল ৬৯, বাবর ৬৪, সালমান ৪২; রার্ক ৩/৪৭)।

ফল: নিউজিল্যান্ড ৬০ রানে জয়ী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন