চলতি মাসে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আসন্ন সিরিজের জন্য ফিন অ্যালেনকে নিয়ে দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) নির্বাচক প্যানেল। যদিও চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন অ্যালেন।
মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলার সময় পায়ে চোট পান অ্যালেন। এজন্য ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি ফ্রাঞ্চাইজিটির হয়েও আর কোনো ম্যাচ খেলতে পারবেন না এই ওপেনার।
চোটে পড়ার আগে সান ফ্রান্সিসকোর হয়ে ৯ ম্যাচে ৩৩৩ রান করেন অ্যালেন। দলের হয়ে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। চোট পাওয়ায় দেশে ফিরে যাবেন অ্যালেন। টুর্নামেন্ট শেষের দিকে হওয়ায় অ্যালেনের পরিবর্তে কাউকে দলে নিতে হচ্ছে না সান ফ্রান্সিসকোকে। এই ব্যাটারের মাঠে ফিরতে কতদিন লাগবে সে বিষয়ে পরে জানাতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

