সৌদি প্রো লিগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আল ওয়েহদাকে ২-০ গোলে হারিয়েছে আল নাসের। দলের জয়ের দিনে প্রথম গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এদিন গোলের চাইতেও সাদিও মানের প্রতি উদারতা দেখিয়ে বেশি প্রশংসিত হয়েছেন সাত নম্বর জার্সিধারী।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৪৮তম মিনিটে রোনালদোর কল্যাণে এগিয়ে যায় আল নাসের। জোড়া গোলের সুযোগ ছিল তার সামনে। ম্যাচের যোগ করা সময়ে সাবেক ইউনাইটেড তারকার ফ্রি কিক বক্সে আল ওয়েহদার এক ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি পায় আল সফরকারীরা। দলটির হয়ে সচরাচর স্পট কিক করে থাকেন রোনালদো।
বিজ্ঞাপন
কিন্তু এদিন মানেকে দিয়ে স্পট কিক করান। সুযোগ পেয়ে হতাশ করেননি সেনেগালিজ তারকা। তাতেই ৯ ম্যাচের গোলখরা ঘুচেছে তার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

