স্লো ওভার রেটে দক্ষিণ আফ্রিকার জরিমানা

স্লো ওভার রেটে দক্ষিণ আফ্রিকার জরিমানা

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে রেকর্ড রানে হারার পর এমনিতেই দক্ষিণ আফ্রিকার দুঃখের শেষ নেই। এর ওপর শাস্তিও পেতে হচ্ছে তাদেরকে। স্লো ওভার রেটের কারণে জরিমানার শাস্তি পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

ম্যাচে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি অধিনায়ক টেম্বা বাভুমার দল। ফলে দলের সবাইকেই ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। প্রোটিয়া অধিনায়ক বাভুমা শাস্তি মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়ছে না।

এর আগে ৩৪২ রানে ম্যাচ হারার বিব্রতকর রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। এতদিন ওয়ানডের ইতিহাসে জয়-পরাজয়ের হিসেবে রেকর্ডটি ছিল ৩১৭ রানের। ২০২৩ সালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত। এবার লঙ্কানদের লজ্জাজনক রেকর্ড থেকে মুক্তি দিল দক্ষিণ আফ্রিকা। তবে সিরিজ ঠিকই নিজেদের করে নিয়েছে তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন