ভারত থেকে ঢাকায় ফিরলেন হামজা ও তার সতীর্থরা

ভারত থেকে ঢাকায় ফিরলেন হামজা ও তার সতীর্থরা

এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ভারত ম্যাচ শেষে আজ বিকালে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের সঙ্গে দেশে ফিরেছেন ইংল্যান্ড প্রবাসী তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী।

বিজ্ঞাপন

হামজা চৌধুরীকে পেয়ে যেন তেতে উঠেছিল বাংলাদেশ। উজ্জীবিত ফুটবলে ভারতকে কাঁপিয়ে দিয়ে তবেই দেশে পা রেখেছেন হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। মাঠে ভারতও দাপট দেখিয়েছে। আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের ভাগ্য নির্ধারণের চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। তবে লাভ হয়নি। গোলের সন্ধান পায়নি কোনো দলই। গোলের সুযোগ নষ্টের মহড়ার ম্যাচে গোলশূন্য ড্র করেছে দুই প্রতিবেশী।

হামজা চৌধুরীকে পেয়ে যেন তেতে উঠেছিল বাংলাদেশ। উজ্জীবিত ফুটবলে ভারতকে কাঁপিয়ে দিয়ে তবেই দেশে পা রেখেছেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। মাঠে ভারতও দাপট দেখিয়েছে সমানতালে। আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের ভাগ্য নির্ধারণের চেষ্টার কোনো ত্রুটি রাখেনি কোনো দলই। তবে লাভ হয়নি। গোলের সন্ধান পায়নি কোনো দলই। গোলের সুযোগ নষ্টের মহড়ার ম্যাচে গোলশূন্য ড্র করেছে দুই প্রতিবেশী।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচ খেলতে আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে ১৮ নভেম্বর দুদল ফের মুখোমুখি হবে মাঠের লড়াইয়ে।

তার আগে জুন ও অক্টোবরে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আরও তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১০ জুন ঘরের মাঠে হামজাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ৯ অক্টোবর নিজেদের মাঠে বাংলাদেশ লড়বে হংকংয়ের বিপক্ষে। দুটো ম্যাচই হবে ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে। ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে আতিথ্য নেবে কাবরেরার শিষ্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন