বিসিবি সভাপতির পদ থেকে অপসারণ, হাইকোর্টে ফারুকের রিট

বিসিবি সভাপতির পদ থেকে অপসারণ, হাইকোর্টে ফারুকের রিট

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে ফারুক আহমেদকে। এই অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সাবেক এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

রোববার হাইকোর্টে দায়ের করা এই রিটে অপসারণ চ্যালেঞ্জের পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে।

এর আগে বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং নয়জন বোর্ড পরিচালকের আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গভীর রাতে পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে। তাতে সভাপতি পদও বাতিল হয়ে যায়।

ফারুককে অপসারণের পরদিনই বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল নতুন সভাপতি হন বিসিবির পরিচালনা পর্ষদের সভায়। পরিচালকদের ভোটে সর্বসম্মতিক্রমে নিয়োগ পান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন