বিসিবির সভা কাল

বিসিবির সভা কাল

বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত নিয়ে হচ্ছে নানা ধরনের আলোচনা। সেসব বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বিসিবি কার্যালয়ে বসবে বোর্ড সভা। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসবে এবারের সভা থেকে। এসব সিদ্ধান্তের মধ্যে থাকছে- নতুন টি-টোয়েন্টি অধিনায়ক, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদের অনাপত্তির বিষয়টি। এ ছাড়া নির্বাচক হান্নান সরকারের পরিবর্তে কাকে নিয়োগ দেওয়া হবে সে বিষয়েও হতে পারে আলোচনা। পাশাপাশি বিপিএলের টিকিট বিক্রির রাজস্ব ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ভাগাভাগির ব্যাপারেও আসতে পারে সিদ্ধান্ত।

আগামীকাল বিসিবির বোর্ড সভায় সবচেয়ে বেশি নজর থাকবে নতুন টি-টোয়েন্টি কে হবেন সেই আলোচনা নিয়ে। এ ছাড়া নির্বাচক প্যানেলের নতুন সদস্য কে হবেন সেটা নিয়েও হবে আলোচনা। এই আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ হোসেন শিপন। ধারণা করা হচ্ছে- পুরোনো দায়িত্বে তাকে ফিরিয়ে আনা হচ্ছে। এ ছাড়া পিএসএল খেলতে অনাপত্তিপত্র চাওয়া ক্রিকেটারদের মধ্যে কাদেরকে কবে থেকে অনুমতি দেওয়া হবে সেই সিদ্ধান্তও আসবে আগামীকালের বোর্ড সভায়। পাশাপাশি বিপিএলের টিকিট বিক্রির রাজস্ব ভাগাভাগির ব্যাপারে সিদ্ধান্তে আসবে বিসিবি। জানা গেছে, ক্রিকেটার ও টিম স্টাফদের পারিশ্রমিক বকেয়া রাখা দুর্বার রাজশাহী ছাড়া বাকি সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে বুঝিয়ে দেওয়া হবে বিপিএলের টিকিট বিক্রির রাজস্ব।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন